• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ  অনুষ্ঠিত  রায়গঞ্জে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও পোনা সহায়তা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা  সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী মায়া চৌধুরী স্বপ্নের সীমানা পেরিয়ে এক ধাপ এগিয়ে রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ নামজারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল অতপর বাদীকে প্রাননাশের অভিযোগ তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ বগুড়ায় ৪০ পিস ইয়াবা সহ সুন্দরী তরুণী আটক রায়গঞ্জের ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু ঘিরে দেখা দিয়েছে জটিলতা ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ

রায়গঞ্জে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও পোনা সহায়তা

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক মৎস্যচাষীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ ও চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নিমগাছি ব্র্যাক শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক নিমগাছি শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান এবং ব্র্যাক নিমগাছি এলাকার প্রতিনিধি রমজান আলী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাছ চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, মাছের সুষম খাদ্য প্রয়োগ, রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় ১৫ জন মৎস্যচাষীর মধ্যে মোট ৩৭ হাজার ৫০০ পিস মাছের পোনা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র মৎস্য উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্যচাষীরা ব্র্যাকের এই উদ্যোগকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category