বগুড়া প্রতিনিধি আবু বকর সিদ্দিক,
বগুড়া সারিয়াকান্দিতে জমাজমি সংক্রান্ত জটিলতায় ফেরদৌসী বেগম অভিযোগ দায়ের করেন একই এলাকার ইউনুস প্রধানের উপর। উক্ত বিষয়ে ফেরদৌসী বেগম বাদী হয়ে
অভিযোগ দায়ের করেন। অভিযোগটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিবি অফিস বগুড়া এবং উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ সারিয়াকান্দিতে বিষয়টি অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়।
অভিযোগে বলা হয়, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফেরদৌসী বেগমের মৃত স্বামী হযরত আলী সরকারের রেখে যাওয়া সম্পত্তি। অত্র ইউনিয়নের বড়ইকান্দি মৌজার ৩১৮৭,১১৫৯,৯১৭,৮৫১ নং দাগ। ইউনুস প্রধান দাগসমূহ দিয়ে ওয়ারিশন সনদ জালিয়াতি করে দলিল করে অন্যত্র হস্তান্তরিত করে। অবৈধভাবে হস্তান্তরের জন্য মৃত হযরত আলী সরকারের একমাত্র সন্তান সুলতান সরকার সারিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) নিকট ১৩(XII) ২০২৩/২৪ নং মিস কেসটির অভিযোগ করেন। অনেকদিন অতিবাহিত হলেও গুরুত্ব না দেওয়ায় সুলতান সরকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২৯ (XIII) ২০২৪/২৫ নং মিস কেসটি দাখিল করেন। অভিযোগের প্রক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনারকে (ভূমি) সারিয়াকান্দিকে সকল কার্যক্রম স্থগিতের আদেশ করেন। তথ্যটি বিবাদী জানতে পেরে সন্ত্রাসী বাহিনীসহ ফেরদৌসী বেগম ও তার সন্তানের উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে বিভিন্ন অকর্থ ভাষায় গালাগালি ও প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। এরপরে বিভিন্ন কৌশলে তাদের চাষাবাদে বাধা দিয়ে জমিতে ফসল উৎপাদনে ব্যাহত করে জমিগুলো পরিত্যাক্ত রেখে দেয়। ইউনুস প্রধান তার মেধা এবং কিছু প্রশাসনিক সরকারী চাকরীজীবিদের দ্বারা ইউনিয়নের একাধিক অসহায়-গরীব ব্যক্তি রয়েছে যারা জমি সংক্রান্ত বিষয়ে মূর্খ তাদের জমিকে অবৈধভাবে কাগজপত্র জালিয়াতী করে জোরপূর্বক দখল করে দলিল নিজ নামে করে অধিক সম্পদশালী হিসেবে পরিনত হয়েছে। তার জালিয়াতীর অসংখ্য প্রমাণ রয়েছে।