• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
শ্রেণিকক্ষ সংকট নিরসনে রায়গঞ্জে মুরাদপুর মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভবন নির্মাণের উদ্বোধন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, আত্মসমর্পণ করে চাইলেন জামিন গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন নলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন তালুকদারের দোয়া ও সমর্থন কামনা আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মো: মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের একটি ঘরে অগ্নিসংযোগ এবং প্রায় অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতে মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চৌপাকিয়া গ্রামের একটি পুকুরকে কেন্দ্র করে বিরোধের জেরে একদল লোক পুকুরপাড়ে থাকা একটি ঘরে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। ক্ষতিগ্রস্ত পক্ষের দাবি, লুট হওয়া মাছের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমনকি প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মানববন্ধনের আয়োজন করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা প্রয়োজন। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category