• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
শ্রেণিকক্ষ সংকট নিরসনে রায়গঞ্জে মুরাদপুর মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভবন নির্মাণের উদ্বোধন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, আত্মসমর্পণ করে চাইলেন জামিন গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন নলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন তালুকদারের দোয়া ও সমর্থন কামনা আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা যানজট মাত্র ১০ মিনিটের অভিযানে নিয়ন্ত্রণে আনা হয়।
রবিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযান চলাকালে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং মহাসড়কে অবস্থান নেওয়া যানবাহনগুলোকে নির্ধারিত স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং জনমনে স্বস্তি ফিরে আসে।

অভিযানে নেতৃত্ব দেওয়া রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল কোনোভাবেই বরদাশত করা হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় কেউ সড়ক দখল বা অবৈধ স্ট্যান্ড স্থাপনের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট ছিল নিত্যদিনের সমস্যা। পুলিশের এই পদক্ষেপে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানান তারা।

এদিকে অভিযানের পর এলাকায় শৃঙ্খলা ফিরে আসায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড স্থায়ীভাবে যানজটমুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category