• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ সলঙ্গায় ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধ’র্ষণ চেষ্টার দায়ে বাবার কারাদন্ড স্বামী প্রবাসে থাকায় ভাতিজার সাথে পরকিয়া সম্পর্কে জড়ানোর অভিযোগে চাচী আটক নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখেছে কুলাঙ্গার সন্তান ‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন রায়গঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচিতে ডিএই মহাপরিচালক ড. আব্দুর রহিম অশ্লীল ডান্স করার অভিযোগ দাফনে বাধা ৩ সন্তানের জননী সুবর্ণার মরদেহ মফস্বলের মঞ্চ থেকে স্বপ্নের নক্ষত্র, তারিকুল ইসলাম মানিকের শিল্পযাত্রা দ্বিমুখী প্রেম কাহিনী নিয়ে আসছি এই ঈদে… রায়গঞ্জে ছুরিকাঘাতের প্রধান অভিযুক্ত জাওয়াদ গ্রেপ্তার

ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। জানা যায়, ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদে ২ হাজার ৫৯৬ জন উপকারভোগীর মাঝে সরকার প্রদত্ত এ চাল বিতরন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়। উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা পেয়ে তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা নিম্ন আয়ের মানুষের জন্য বড় উপকার বয়ে এনেছে।
ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ এবং জনপ্রতিনিধিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category