সিরাজগঞ্জ জেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী নূরে মদিনা মডেল মাদ্রাসা এন্ড স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও পবিত্র কোরআন মাজীদের প্রথম ছবক অনুষ্ঠিত
সিরাজ,গঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ভূঁইয়াগাতী বাজার নিমগাছি রোডে অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নূরে মদিনা মডেল মাদ্রাসা এন্ড স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় ও পবিত্র কোরআন মাজীদের প্রথম ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ের পাশাপাশি পবিত্র কোরআন মাজীদের প্রথম ছবক গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ, নৈতিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয় সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে সুনাম ও সাফল্য বয়ে এনেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ, জাকারিয়া হোসেনের নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা, নূরে মদিনা মডেল মাদ্রাসা এন্ড স্কুল আগামী দিনেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সুশিক্ষিত, আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলবে।