• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের রায়গঞ্জে মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। আপনাদের সন্তান আপনাদের দরজায়_ মো. বাদশা ফাহাদ আব্বাসী রায়গঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের ১১ সদস্যের থানা কমিটি ঘোষণা রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়গঞ্জের বার বার কারাবরণকারী নেতা ৪নং ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ গোলাম সারোয়ার দুলাল, চেয়েছেন দোয়া ও সমর্থন আসন্ন রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ আব্দুল হামিদ খান শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় রায়গঞ্জের ধানগড়া বাজারে আধুনিক হেয়ার কাটিং ও জেন্টস পার্লার ‘ঢাকা’—সৌন্দর্যচর্চায় নতুন সংযোজন জন্মভূমির মাটিতে উঠান বৈঠক, ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকারকে ঘিরে জনসমাগম রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল

সিরাজগঞ্জের রায়গঞ্জে মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
oplus_0

মাদ্রাসায় যান না দুই বছর, তবুও বেতন উত্তোলন!
প্রক্সি শিক্ষিকায় চলছে পাঠদান

সিরাজগঞ্জের রায়গঞ্জে মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেম ও সাবেক সভাপতি আবু হাসান আজাদের যোগসাজশে প্রক্সি শিক্ষিকার মাধ্যমে চলছে পাঠদান। এমনকি হাজিরা রেজিস্টারে জাল স্বাক্ষর করে উপস্থিতি দেখানোর অভিযোগও রয়েছে ওই শিক্ষিকার বিরুদ্ধে।
২০২৫ সালের মে মাস থেকে মাসিক সাড়ে সাত হাজার টাকা বেতনে ইংরেজি ক্লাস নেওয়ার কথা স্বীকার করেছেন প্রক্সি শিক্ষিকা লিপি খাতুন,গণিত বিষয়ের শিক্ষিকা হয়ে ইংরেজি ক্লাস নেন কিভাবে এমন প্রশ্নে- উত্তর দিতে পারেননি। তিনি জানান, প্রতি মাসে উম্মে সালমা রিনী মোবাইলের মাধ্যমে তাঁকে বেতন পাঠান।
অন্যদিকে, শিক্ষার্থীদের দাবি, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত শিক্ষিকাকে মাদ্রাসায় দেখা গেছে মাত্র ছয় দিন।
এদিকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র চারজন। অধিকাংশ ইংরেজি বিষয়ে ফেল।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বিষয়টি স্বীকার করে জানান, কমিটিকে অবগত করেই বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
তবে মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষিকা ও সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাক মণ্ডল।
এখন স্থানীয়দের প্রশ্ন—শিক্ষিকা অনুপস্থিত, ক্লাস নিচ্ছেন অন্যজন, তাহলে সরকারি বেতন-ভাতার হিসাব দেখছেন কে?
বিস্তারিত অনুসন্ধান ও প্রশাসনিক তদন্তের অপেক্ষায় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category