• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত ঘুড়কা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খোকন রায়গঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খানের পক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন আরিফুল ইসলাম সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় ডাক্তার সোসাইটির তালবীজ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত

ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোঃ রেজাউল করিম খান

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মাহমুদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময়), সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ আহম্মেদ (আলোর দিগন্ত), এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।

এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে প্রধান সমন্বয়কারী ২ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির প্রতিনিধি আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category