• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় ডাক্তার সোসাইটির তালবীজ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রবীণ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
oplus_0

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের অর্থায়নে শাড়ি ও ৭টি মন্দিরে নগদ ১০ হাজার করে টাকা বিতরণ করেছেন, চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম আকন্দ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুন কুমার সিং। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জন-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের গরিব দুঃখী মানুষের মাঝে শাড়ি ও ৭টি মন্দিরে নগদ ১০ হাজার করে টাকা বিতরণ করেন, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন, তাড়াশ ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ আরও অনেকে। ইতিমধ্যেই তিনি জনপ্রতিনিধি না হয়েও যিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক। জহুরুল ইসলাম আকন্দ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন নিরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কারসহ নানা জনসেবামূলক কাজ। সারেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার থেকে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে করে যাচ্ছেন, এই মানবতার ফেরিওয়ালা জহুরুল ইসলাম আকন্দ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে খাদেম হয়ে জনগণের পাশে থাকতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category