• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত ঘুড়কা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খোকন রায়গঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খানের পক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন আরিফুল ইসলাম সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় ডাক্তার সোসাইটির তালবীজ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত

চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের গোডাউন, লেপ-তোষক ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন এবং জহুরুল ইসলামের ভাই শাকয়াতদের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আরও রয়েছেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ বাকি রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category