রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪নং ঘুড়কা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম খোকন। তিনি ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ শফিকুল ইসলাম খোকন ঘুড়কা ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। ঘুড়কা ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্প্রীতিময় জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান বলে জানান সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।
সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক—শারদীয় দুর্গাপূজায় এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।