রায়গঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মোঃ আরিফুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খানের পক্ষে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেন।