• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় ডাক্তার সোসাইটির তালবীজ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি সলঙ্গা বাজার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে রাহিদ মান্নান লেনিন পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

রাহিদ মান্নান লেনিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি ছিল রাহিদ মান্নান লেনিনের। তবে ঢাকা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে তাঁর কোনো শারীরিক ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়। ফলে তিনি শুধু সলঙ্গা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category