• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় ডাক্তার সোসাইটির তালবীজ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রবীণ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে গল্পবলা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (হেলথ) কেএম আবুল ফাত্তাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার মো. আবুল হাসান এবং বিদ্যালয়টির সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে।

আলোচনা সভা শেষে গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category