• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’ তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করলে এটাকে ধর্ষণ বলা যাবে না, এলাহাবাদ হাইকোর্ট পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চৌহালীর উমারপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রচারণা ও বিমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জন্ম থেকেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না কর্ন একটি হুইলচেয়ারের অপেক্ষায় প্রতিবন্ধী শিশুটি রায়গঞ্জে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে সংস্কার হলো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

রায়গঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ঐতিহাসিক জয়সাগর পাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের কর্ণধার মো. সাজু আহমেদের ঘোষিত ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মোন্নাফ সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাও অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জয়সাগর পাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category