• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’ তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করলে এটাকে ধর্ষণ বলা যাবে না, এলাহাবাদ হাইকোর্ট পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চৌহালীর উমারপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রচারণা ও বিমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জন্ম থেকেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না কর্ন একটি হুইলচেয়ারের অপেক্ষায় প্রতিবন্ধী শিশুটি রায়গঞ্জে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে সংস্কার হলো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

চৌহালীর উমারপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রচারণা ও বিমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ আসাদুল্লাহ (চৌহালী) সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে প্রচারণা ও বিমা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গম চরাঞ্চলের কৃষক ও শ্রমজীবী মানুষের আর্থিক সুরক্ষা এবং বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার শামসুজ্জামান লালন এবং ইউনিট ম্যানেজার প্রদীপ কুমার দাস।
বক্তারা বিমার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জীবন বিমার বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, চরাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও বিভিন্ন আর্থিক ঝুঁকির মধ্যে জীবনযাপন করেন। এসব ঝুঁকি মোকাবিলায় বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিমা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং কোম্পানির কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মঞ্জু সরকার, সমাজকর্মী আবদুল মোল্লা, মালেক মণ্ডল, ইলিয়াস মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুধীজন।
কর্মশালায় বক্তারা ভবিষ্যতেও চরাঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আর্থিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category