• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ডাউন রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ  অনুষ্ঠিত  রায়গঞ্জে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও পোনা সহায়তা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা  সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী মায়া চৌধুরী স্বপ্নের সীমানা পেরিয়ে এক ধাপ এগিয়ে রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ নামজারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল অতপর বাদীকে প্রাননাশের অভিযোগ তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় এবং এস. এম. মমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি গ্রাম থেকে গ্রামে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি আরও বলেন, যুবসমাজের এমন সচেতনতামূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মাদক নির্মূলের নামে কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল, সুলতান মাহমুদ শুভসহ সাংবাদিক, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category