• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত বিশ্বাস এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান, খান রেন্ট এ কার – এখানে বিলাস বহুল এসি হায়েস প্রাইভেট কার স্বল্প খরচায় ভারা পাওয়া যায় – প্রোপাইটার মোঃ রেজাউল করিম খান। যোগাযোগ, ভূইয়াগাতি বাজার সলঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার- ০১৭১৩-২৭০৯১৩ উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল তার কাটা (৭৫০ ফিট) একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। চেয়ারম্যান হওয়ার আগেই জনসেবায় দৃষ্টান্ত, ঘুড়কায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার দুলাল চেয়ারম্যান না হয়েও জনসেবায় অনন্য দৃষ্টান্ত, ধুবিল ইউনিয়নে দোয়া ও সমর্থন প্রত্যাশী মাওলানা আব্দুল করিম সিরাজী ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত ঘুড়কা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খোকন রায়গঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খানের পক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন আরিফুল ইসলাম

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
oplus_0

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।

সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পান ২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পান ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।

সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পান ২৪ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের সরব উপস্থিতি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

এর আগে সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category