• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত রায়গঞ্জে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ রায়গঞ্জে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে সোনা-নগদ টাকা সহ কয়েক লাখ টাকার ক্ষতির অভিযোগ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক কারাগারে,এ ঘটনায় সিরাজগঞ্জে সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে ধলজান মহাশ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে গৃহবধূ আতিকা খাতুনকে হত্যা: ঢাকা থেকে ৪ আসামি গ্রেপ্তার চান্দাইকোনা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি,স্মৃতিতে গেঁথে আছে এক সময়ের বাহন রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার

রায়গঞ্জে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আমন ধানের চাষাবাদের জন্য ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে উপজেলার কৃষকরা আরও বেশি উৎসাহিত হয়ে আধুনিক পদ্ধতিতে আমন চাষে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category