নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ মোঃ ফিরোজ আহম্মেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে চান্দাইকোনা ইউনিয়নের আমতলা এলাকায় আঃ হান্নান সেখের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ফিরোজ আহম্মেদ রায়গঞ্জ উপজেলার কাবারীপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ বাচ্চু সেখের ছেলে।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় পেনাল কোডের ৪৮৯(খ) ও ৪৮৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী রিপন বাবু। পুলিশের দাবি, উদ্ধারকৃত জাল নোটগুলো আসল টাকা হিসেবে বাজারে চালানোর উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রায়গঞ্জ, সিরাজগঞ্জের আমলি আদালতে প্রেরণ করা হয়েছে।