• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি,স্মৃতিতে গেঁথে আছে এক সময়ের বাহন রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার সলঙ্গা থানা যুবদলের পক্ষ থেকে আওয়ামীলীগ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’ তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করলে এটাকে ধর্ষণ বলা যাবে না, এলাহাবাদ হাইকোর্ট পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সলঙ্গা থানাধীন ৭ নম্বর নলকা ইউনিয়নের বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ব্যক্তি হলেন মো. টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিপু সুলতানের কাছ থেকে ৮৫০ পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”

তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category