সারিয়াকান্দি প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দৈনন্দিন মাদক উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসেবে ১২ জুন রাতে অভিযান পরিচালনা করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যগন। অভিযানকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত মাদক ব্যবসায়ীগণ হলেন, কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মোঃ সিদ্দিক ফকির(২৮) পিতা মোঃ সোবাহান ফকির। অন্যজন হলেন, সদর ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার মোঃ হাফিজার রহমান (৬২) পিতা মৃতঃ জামাল সোনার।
অভিযান পরিচালনার সময় সিদ্দিক ফকিরের নিকট থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং হাফিজার রহমানের নিকট থেকে ১২০ গ্রাম শুকনো গাজা সহ তাদের আটক করা হয়েছে । পরবর্তীতে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সারিয়াকান্দি ডিউটি অফিসার জানান , গ্রেফতারকৃত আসামীদের সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।