• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
যমুনাসেতুর পূর্বপাড়ে মর্মান্তিক দুর্ঘটনা নিহত ১৫, অধিকাংশই নওগাঁর মান্দার বাসিন্দা রায়গঞ্জের ধানগড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ সলঙ্গায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ধানগড়ায় আকন্দ সেনেটারী এন্ড টাইলস”-এর নতুন শো-রুম উদ্বোধন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন সবার প্রিয়,স্বপ্নবাজ ও নিবেদিতপ্রাণ শিক্ষক শাহীনুর আলম ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী লেন রায়গঞ্জের ষোলমাইলে চোরাইকৃত গরু-ছাগলসহ পিকআপ আটক ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদের অভিযোগ, আতঙ্কে ভূমিহীন পরিবার রায়গঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদকসহ ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্টদের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

যমুনাসেতুর পূর্বপাড়ে মর্মান্তিক দুর্ঘটনা নিহত ১৫, অধিকাংশই নওগাঁর মান্দার বাসিন্দা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর মান্দা উপজেলার এবং বাকি দুইজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে যমুনা সেতু পূর্ব মহাসড়কের সারতৈল এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম জানান, নিহত ১৩ জনের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকায়। অপর দুইজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি শ্রমিক বহন করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। হতাহতরা সবাই শ্রমজীবী মানুষ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নওগাঁর মান্দা ও রাজশাহীর তানোর এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা মহাসড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category