• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের মিথ্যা চাঁদা দাবির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা । রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত বিশ্বাস এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান, খান রেন্ট এ কার – এখানে বিলাস বহুল এসি হায়েস প্রাইভেট কার স্বল্প খরচায় ভারা পাওয়া যায় – প্রোপাইটার মোঃ রেজাউল করিম খান। যোগাযোগ, ভূইয়াগাতি বাজার সলঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার- ০১৭১৩-২৭০৯১৩ উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল তার কাটা (৭৫০ ফিট) একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। চেয়ারম্যান হওয়ার আগেই জনসেবায় দৃষ্টান্ত, ঘুড়কায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার দুলাল চেয়ারম্যান না হয়েও জনসেবায় অনন্য দৃষ্টান্ত, ধুবিল ইউনিয়নে দোয়া ও সমর্থন প্রত্যাশী মাওলানা আব্দুল করিম সিরাজী ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আশরাফ আলী দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদকও ছিলেন। সাংবাদিকতা পেশায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও স্থানীয় নানা ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরতেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ মাগরিব তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নিশ্চিতপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে রায়গঞ্জের সাংবাদিকতা অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে সহকর্মীরা একজন প্রিয় সহযোদ্ধাকে হারালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category