• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের মিথ্যা চাঁদা দাবির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা । রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত বিশ্বাস এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান, খান রেন্ট এ কার – এখানে বিলাস বহুল এসি হায়েস প্রাইভেট কার স্বল্প খরচায় ভারা পাওয়া যায় – প্রোপাইটার মোঃ রেজাউল করিম খান। যোগাযোগ, ভূইয়াগাতি বাজার সলঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার- ০১৭১৩-২৭০৯১৩ উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল তার কাটা (৭৫০ ফিট) একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। চেয়ারম্যান হওয়ার আগেই জনসেবায় দৃষ্টান্ত, ঘুড়কায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার দুলাল চেয়ারম্যান না হয়েও জনসেবায় অনন্য দৃষ্টান্ত, ধুবিল ইউনিয়নে দোয়া ও সমর্থন প্রত্যাশী মাওলানা আব্দুল করিম সিরাজী ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন

রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

অভিজিৎ কুমার দাস
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী। দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে তাঁরা ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে আহ্বায়ক ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল বলেন, “দীর্ঘদিন ধরে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এই এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি। আমরা দ্রুত এ দাবি বাস্তবায়ন চাই।”

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক জুয়েল উপজেলা সাবেক ছাত্র সভাপতি তিনি বলেন, “চান্দাইকোনা এলাকায় একটি বৃহৎ গরুর হাট রয়েছে। এ কারণে এখানে প্রতিনিয়ত যানবাহনের চাপ থাকে। সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের বিকল্প নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

বক্তারা বলেন, চান্দাইকোনা পাবনা বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন। যানবাহনের অতিরিক্ত চাপ এবং সড়ক পারাপারে ঝুঁকির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে যাতায়াতকারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট কমার পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “আমি আপনাদের দাবির সঙ্গে একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কথা বলব।”

এ ছাড়াও বিএনপির সকল সংঘঠনের সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। জনস্বার্থে তাঁদের এ দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে চান্দাইকোনা পাবনা বাজার এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category