• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক কারাগারে,এ ঘটনায় সিরাজগঞ্জে সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে ধলজান মহাশ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে গৃহবধূ আতিকা খাতুনকে হত্যা: ঢাকা থেকে ৪ আসামি গ্রেপ্তার চান্দাইকোনা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি,স্মৃতিতে গেঁথে আছে এক সময়ের বাহন রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার সলঙ্গা থানা যুবদলের পক্ষ থেকে আওয়ামীলীগ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির শিক্ষার্থীকে বিয়ে করে বিতর্কে কলেজ শিক্ষক, সামনে এলেন আরেক ‘স্বামী’

চান্দাইকোনা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা দাখিল মাদ্রাসার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ সংরক্ষণে এটি একটি সামাজিক আন্দোলন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category