• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ  অনুষ্ঠিত  রায়গঞ্জে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও পোনা সহায়তা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা  সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী মায়া চৌধুরী স্বপ্নের সীমানা পেরিয়ে এক ধাপ এগিয়ে রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ নামজারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল অতপর বাদীকে প্রাননাশের অভিযোগ তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ বগুড়ায় ৪০ পিস ইয়াবা সহ সুন্দরী তরুণী আটক রায়গঞ্জের ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু ঘিরে দেখা দিয়েছে জটিলতা ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ

সিরাজগঞ্জে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ  অনুষ্ঠিত 

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF)-এর “Defending Human Rights through Network Strengthening (DHRNS)” প্রকল্পের আওতায় “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ  অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১জুন-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ শহরের এনডিপি মাছুমপুর শাখা অফিসের সভাকক্ষে-ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, এমএসএফ-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।  অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসদুজ্জামান। ‎​সভায় বক্তারা মাঠপর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন নানামুখী চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা চর্চা মোটেও সহজ নয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং নানাবিধ আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। এই চ্যালেঞ্জগুলো শুধু সাংবাদিকদের কাজকেই কঠিন করে তুলছে না, বরং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকেও দুর্বল করে দিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন। আর এই তিনটি বিষয় নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা যখন একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন, তখন তারা শুধু একটি সংবাদই প্রকাশ করেন না, বরং সমাজ ও রাষ্ট্রের ন্যায়বিচারের পথ তৈরি করেন। মাঠপর্যায়ের সাংবাদিকরাই প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর।”
 মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানে  সভাপতি’র বক্তব্যে মোঃ আলাউদ্দিন খান বলেন, সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় ২৫ জন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও নিরাপত্তার সংকটের কথা তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, এনডিপি ও এমএসএফ-এর এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নেটওয়ার্কিং আরও শক্তিশালী হবে। এই অনুষ্ঠানকে যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেছেন প্রকল্প সমন্বকারী, এমএসএফ নাজনীন শবনম, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ও এনডিপির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ ও প্রোগ্রাম অফিসার  সুরেশ চন্দ্র পাল। 
অনুষ্ঠানে বিস্তারিত আলোচনার পর সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানকে কনভেনার এবং সাংবাদিক  হীরক গুন’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক সিরাজগঞ্জ  গঠন করা হয়। পরিশেষে সিরাজগঞ্জের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য এনডিপি ও এমএসএফ এর কর্তৃ পক্ষের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category