• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৭ তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের একটি কাঁচা রাস্তা নিজেদের উদ্যোগে মেরামত করছেন গ্রামের বাসিন্দারা বগুড়ায় ঈদের দিনেও স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে কালবৈশাখীতে নিহত লিটন শেখের পরিবারের পাশে গণঅধিকার পরিষদের সোনালী আক্তার মল্লিকা সলঙ্গায় বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ৩ আহত ২ বাবার সাথে রামিসার এই ছবি আজ শুধুই স্মৃতি শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি_অভিযোগ দুলাভাই এর বিরুদ্ধে যমুনাসেতুর পূর্বপাড়ে মর্মান্তিক দুর্ঘটনা নিহত ১৫, অধিকাংশই নওগাঁর মান্দার বাসিন্দা রায়গঞ্জের ধানগড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ সলঙ্গায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে

রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৭

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর আহত হন। তাদের মাথায় আঘাত লাগে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, “মসজিদ কমিটি ও ঈদের মাঠকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category