সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং সহ সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু।
নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক চ্যানেল এ ওয়ান টিভির মো. আনোয়ার হোসেন সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।
এছাড়াও সদস্য পদে এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ এবং বিজয় টিভির লিটন হোসেন নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে নিউজ২৪ এর মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।