• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
স্বামী প্রবাসে থাকায় ভাতিজার সাথে পরকিয়া সম্পর্কে জড়ানোর অভিযোগে চাচী আটক নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখেছে কুলাঙ্গার সন্তান ‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন রায়গঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচিতে ডিএই মহাপরিচালক ড. আব্দুর রহিম অশ্লীল ডান্স করার অভিযোগ দাফনে বাধা ৩ সন্তানের জননী সুবর্ণার মরদেহ মফস্বলের মঞ্চ থেকে স্বপ্নের নক্ষত্র, তারিকুল ইসলাম মানিকের শিল্পযাত্রা দ্বিমুখী প্রেম কাহিনী নিয়ে আসছি এই ঈদে… রায়গঞ্জে ছুরিকাঘাতের প্রধান অভিযুক্ত জাওয়াদ গ্রেপ্তার তাড়াশে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

‎শনিবার (১৬ মে) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং সহ সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু।

‎নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক চ্যানেল এ ওয়ান টিভির মো. আনোয়ার হোসেন সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।

‎এছাড়াও সদস্য পদে এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ এবং বিজয় টিভির লিটন হোসেন নির্বাচিত হয়েছেন।

‎জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে নিউজ২৪ এর মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category