• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
স্বামী প্রবাসে থাকায় ভাতিজার সাথে পরকিয়া সম্পর্কে জড়ানোর অভিযোগে চাচী আটক নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখেছে কুলাঙ্গার সন্তান ‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন রায়গঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচিতে ডিএই মহাপরিচালক ড. আব্দুর রহিম অশ্লীল ডান্স করার অভিযোগ দাফনে বাধা ৩ সন্তানের জননী সুবর্ণার মরদেহ মফস্বলের মঞ্চ থেকে স্বপ্নের নক্ষত্র, তারিকুল ইসলাম মানিকের শিল্পযাত্রা দ্বিমুখী প্রেম কাহিনী নিয়ে আসছি এই ঈদে… রায়গঞ্জে ছুরিকাঘাতের প্রধান অভিযুক্ত জাওয়াদ গ্রেপ্তার তাড়াশে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

রায়গঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচিতে ডিএই মহাপরিচালক ড. আব্দুর রহিম

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তার ভিত্তি। কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি ফলজ বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বোরো ধানের ফলন নিরূপণের লক্ষ্যে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক শহিদুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাতসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম কর্মসূচিটি সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়ন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category