• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
সাহেবগঞ্জ এলাকার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুর পরিবারে শোকের ছায়া এবং স্বজনদের আহাজারিতে ভারী ঐ এলাকায় রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রুতগতির বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত রায়গঞ্জে ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ মিডিয়াকর্মী ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করছি,আমার ক্যারিয়ার ধ্বংসের এক অপচেষ্টার বিরুদ্ধে কিছু সত্য কথা নতুন পানির আগমনে তলিয়ে যাওয়ার শঙ্কায় চলনবিলের পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক রায়গঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬ পরিবহন ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া রোধে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযান ও জরিমানা আবারও টাঙ্গাইলের তরুণী অনলাইনে প্রেম, বিয়ে করতে মির্জাপুরে চীনা নাগরিক

নিহত শিশুর পরিবারে শোকের ছায়া এবং স্বজনদের আহাজারিতে ভারী ঐ এলাকায়

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামে সাপের কামড়ে মো. নুর-মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলতে গিয়ে সেখানে থাকা একটি বিষধর সাপ শিশুটির ডান হাতের কবজিতে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার এপেক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, “ঘরের খামারে হাত দেওয়ার সময় একটি সাপ নুর-মোহাম্মদের ডান হাতের কবজিতে কামড় দেয়। পরে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এপেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, “সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি।” রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজখবর রাখা হচ্ছে।”
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category