• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
সলঙ্গায় রাকিবের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুনীর অনশন জামতৈল বাজারে ঐতিহ্যবাহী বাৎসরিক মেলা অনুষ্ঠিত বিপুল ভোট পেয়ে বাইপ্রমাসের সদস্য নির্বাচিত হয়েছেন আবু হানিফ খান দুরারোগ্য মরণ ব্যধি ব্লাড ক্যান্সারে নিভে গেলো শ্রাবণী বৈরাগীর জীবন প্রদীপ তাড়াশে হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কে প্রকাশ্যে হত্যার হুমকি রায়গঞ্জে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ভক্তদের দেওয়া ৫ টাকা ১০ টাকায় গড়ে উঠেছে ৪০ কোটি টাকা ব্যয় এ মহা তীর্থস্থান  রায়গঞ্জের চান্দাইকোনায় অবাধে বিক্রি হচ্ছে রং মিশ্রিত শিং মাছ ইলিশ মাছ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছেন উজ্জ্বল দাশ

বিপুল ভোট পেয়ে বাইপ্রমাসের সদস্য নির্বাচিত হয়েছেন আবু হানিফ খান

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) কার্যকরী পরিষদ নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি, সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আবু হানিফ খান।

সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১৩৫ ভোটের মধ্যে তিনি ১০৯৯ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। তার এ বিজয়ে সারাদেশসহ সিরাজগঞ্জ ও রায়গঞ্জের ইট ভাটা মালিক, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মো. আবু হানিফ খান ইট শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার আদায় এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ইট ভাটা মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্যই নির্বাচনে বিপুল ভোটে তার বিজয়কে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

তার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে মো. আবু হানিফ খান ইট শিল্পের আধুনিকায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আবু হানিফ খান সারা বাংলাদেশর সকল ইট ভাটা মালিকসহ সংগঠনের ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সকলের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমি এই দায়িত্ব পেয়েছি। ইট শিল্পের উন্নয়ন এবং মালিকদের স্বার্থ রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category