• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কে প্রকাশ্যে হত্যার হুমকি রায়গঞ্জে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ভক্তদের দেওয়া ৫ টাকা ১০ টাকায় গড়ে উঠেছে ৪০ কোটি টাকা ব্যয় এ মহা তীর্থস্থান  রায়গঞ্জের চান্দাইকোনায় অবাধে বিক্রি হচ্ছে রং মিশ্রিত শিং মাছ ইলিশ মাছ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছেন উজ্জ্বল দাশ গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য হয় বিয়ে না হয় লাশ, এই শপথে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা পাবনা চৌবাড়িয়া জোরগাছা একটি নালা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কুষ্টিয়ার জগতি মন্ডলপাড়ায় সাগর নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন এক তরুণী রায়গঞ্জে হিন্দু কলেজ শিক্ষার্থী পলি কে নিয়ে একই কলেজের শিক্ষক রবিউল পলায়ন

রায়গঞ্জে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে কর্দমাক্ত খানাখন্দ রাস্তার সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা। ১০ এপ্রিল রোববার দুপুর ১.৩০ মিনিটে অত্র বিদ্যালয়ের সামনে শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, সহকারী শিক্ষক আব্দুল হাদি তালুকদার, সাংবাদিক লিটন কুমার গুণ। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, সিদ্ধার্থ গুণ, শাহরিয়ার শাফি, বিজয় মাহাতো, উদয়, আব্দুল্লাহ, সামিউল প্রাক্তন ছাত্র লাবিব ও জীম। এতে অত্র বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না করায় খানাখন্দে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাট কমিটির ও প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে নিমগাছী বাজার হতে কড়িতলা অভিমুখে রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অত্র কর্মসূচিতে দ্রুত রাস্তা সংস্কার ড্রেন নির্মান করে কোমলমতি শিক্ষার্থী সাধারণ পথচারীদের দূর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category