শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক মানের সেবায় আস্থা অর্জন করেছে “খান রেন্ট এ কার” উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যা ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় স্থান অর্জন ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা চ্যানেল ৬ বাংলা টিভির পরিচালকের দায়িত্ব পেলেন সূর্য সরকার  রায়গঞ্জে ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের ঐতিহ্যবাহী চড়ক মেলা রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক, 

সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো রাস তানুরা তেল শোধনাগারে সাম্প্রতিক হামলা ছিল একটি ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এই হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো।ইরানের সামরিক একটি সূত্র দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।সূত্রটি বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইতিমধ্যে অনেক জায়গায় তারা হামলাও পরিচালনা করেছে। তবে আরামকো স্থাপনাগুলো এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি।ইরানের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি এবং শাসকগোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করছে।উল্লেখ্য, উপসাগরীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করা হয় এবং এটি সৌদির অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page