বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক মানের সেবায় আস্থা অর্জন করেছে “খান রেন্ট এ কার” উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যা ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় স্থান অর্জন ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা চ্যানেল ৬ বাংলা টিভির পরিচালকের দায়িত্ব পেলেন সূর্য সরকার  রায়গঞ্জে ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের ঐতিহ্যবাহী চড়ক মেলা রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যা

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামে, জানাযায়,ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামের রতন এর মেয়ে রত্না খাতুন(২০)’র বিয়ে হয় পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের খলিলুররহমান এর ছেলে কাওসার আলীর সাথে। বিয়ের পর থেকে নানা অজুহাতে ওই গৃহবধূকে নির্যাতন করে আসছিল স্বামী কাওছার। একপর্যায়ে বুধবার (২২ এপ্রিল) স্বামী কাওছার গৃহবধূর বাবাকে ফোন করে বলে আপনার মেয়েকে নিয়ে না গেলে কিন্তু মেরে ফেলে দেব। এরই একপর্যায়ে বুধবার রাত ৯টার দিকে তাকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখে পাষন্ড স্বামী। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল স্বামীর পরিবার। টাকা না পেয়ে বিভিন্ন সময় রত্নাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা রাতেই বাড়ীর গবাদী প্রাণীসহ অন্যান্য মামালাল অন্যত্র স্থানান্তর করে পলাতক রয়েছে।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, ঘটনাটি আমাদের জানা নেই, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে হত্যার ঘটনাটি যেন ধামাচাপা দিতে না পারে সে বিষয়ে ন্যায় বিচার দাবি করেছেন গৃহবধূ রত্নার পরিবার। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page