সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় স্থান অর্জন ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা চ্যানেল ৬ বাংলা টিভির পরিচালকের দায়িত্ব পেলেন সূর্য সরকার  রায়গঞ্জে ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের ঐতিহ্যবাহী চড়ক মেলা রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে কামাল উদ্দিনের নেতৃত্বে এই শ্লোগানে মেতেছে গাছা থানা বিএনপি রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় স্থান অর্জন

গাজীপুর প্রতিনিধি,

গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম বিজ্ঞান মেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ। মেলায় অংশগ্রহণ করে কলেজটি বিভিন্ন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক চিন্তাধারা উপস্থাপন করে। আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তবমুখী ধারণার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের হয়ে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সোয়াইফ ইসলাম সিয়াম, রবিউল সানি, প্রিতম, হানিফ, আশা, অরপা ও অরিন অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী উপস্থাপনাই এই সাফল্যের মূল চালিকাশক্তি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাদেরকে ভবিষ্যতে আরও নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে। একই সঙ্গে তারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, প্রতিবছর আয়োজিত এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page