শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়া নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় কাশিমপুর ২নং ওয়ার্ড বিএনপি নেতা হারুন অর রশিদের ওপর হামলার সিরাজগঞ্জে হিন্দু (সনাতন) ধর্মাবলম্বীদের সাথে সাবেক এমপি রুমানা মাহমুদের মতবিনিময় আধুনিক মানের সেবায় আস্থা অর্জন করেছে “খান রেন্ট এ কার” উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যা ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আফাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় স্থান অর্জন ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা চ্যানেল ৬ বাংলা টিভির পরিচালকের দায়িত্ব পেলেন সূর্য সরকার  রায়গঞ্জে ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের ঐতিহ্যবাহী চড়ক মেলা

সিরাজগঞ্জে হিন্দু (সনাতন) ধর্মাবলম্বীদের সাথে সাবেক এমপি রুমানা মাহমুদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জে হিন্দু (সনাতন) ধর্মাবলম্বীদের সাথে সাবেক এমপি ও সিরাজগঞ্জ  জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সামাজিক সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শুক্রবার(২৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ  শহরের মাড়োয়াড়ি (মুজিব) সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির প্রাঙ্গণে- উক্ত মতবিনিময়  সভার  সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এবং অনুষ্ঠান  সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এসময়ে  তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হলে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা,সহনশীলতা ও সহাবস্থানের মানসিকতা গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আপনারা আমাদের ভাই-বোন। দেশ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।সিরাজগঞ্জ জেলার প্রতিটি মন্দিরে উন্নয়নের জন্য সরকারের সহোযোগিতায় ও অর্থ বরাদ্দ চলমান থাকবে। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস,হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, উপদেষ্টা অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন ও অ্যাডভোকেট কল্যাণ সাহা,সিরাজগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক প্রমুখ। এসময়ে হিন্দু (সনাতন) ধর্মের নেতৃবৃন্দ, গণ্যমাণ্যব্যক্তি, হিন্দু ধর্মের নারী-পুরুষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page