চ্যানেল 6 ডেস্ক
আধুনিক মানের সেবা, নিরাপত্তা ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে “খান রেন্ট এ কার” ইতোমধ্যে পরিবহন সেবায় একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে। সময়োপযোগী সেবা, উন্নত মানের গাড়ি এবং অভিজ্ঞ চালকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে।জানা গেছে, প্রতিষ্ঠানটির সত্তাধারী সাংবাদিক রেজাউল করিম খান। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি এই সেবামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে কাজ করে যাচ্ছেন।শহর ও শহরের বাইরে ভ্রমণ, অফিসিয়াল কাজ, পারিবারিক অনুষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে সহজেই গাড়ি ভাড়ার সুবিধা দিচ্ছে “খান রেন্ট এ কার”। প্রতিষ্ঠানটির বহরে রয়েছে বিভিন্ন মডেলের প্রাইভেট কার, মাইক্রোবাস ও এসইউভি, যা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ রয়েছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “আমাদের মূল লক্ষ্য নিরাপদ, আরামদায়ক ও সময়নিষ্ঠ সেবা প্রদান করা। গ্রাহকের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন।”এছাড়া প্রতিটি গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ চালক এবং ২৪ ঘণ্টা সার্ভিস সুবিধার কারণে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে অনলাইন বুকিং ও দ্রুত সাড়া দেওয়ার কারণে গ্রাহকদের কাছে এটি আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে।গ্রাহকদের মতে, “খান রেন্ট এ কার” নির্ভরযোগ্য সেবা দেওয়ার পাশাপাশি ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখছে, যা অন্যদের তুলনায় আলাদা করে তুলেছে প্রতিষ্ঠানটিকে।পরিবহন খাতে প্রতিযোগিতার এই সময়ে আধুনিকতা ও সেবার মান বজায় রেখে “খান রেন্ট এ কার” ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সত্তাধারী সাংবাদিক রেজাউল করিম খান।