• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য হয় বিয়ে না হয় লাশ, এই শপথে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা পাবনা চৌবাড়িয়া জোরগাছা একটি নালা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কুষ্টিয়ার জগতি মন্ডলপাড়ায় সাগর নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন এক তরুণী রায়গঞ্জে হিন্দু কলেজ শিক্ষার্থী পলি কে নিয়ে একই কলেজের শিক্ষক রবিউল পলায়ন বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের চলনবিলে ধান কাটা নিয়ে কৃষকের দুর্ভোগ পুঠিয়া নামক একটি পরিত্যক্ত জায়গা থেকে মৃত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার চলনবিলে হু হু করে ঢুকছে বন্যার পানি, তাড়াশে ধান ডোবার আশঙ্কা এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রায়গঞ্জ প্রতিনিধি,

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর আয়োজনে এবং ডিফেন্ডিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস স্টেন্দেনিং নেটওয়ার্ক (ডিএইচআরএনএস) ও এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের আওতায় রায়গঞ্জ উপজেলা চত্বরে ৫ মে ২০২৬ তারিখে চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের এবং চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছাঃ আন্নিছা মুনিয়া (১৫) আত্মহত্যা, রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ এবং পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের মানসিক প্রতবন্ধী (১৫) বছর বয়সী শিশুর গর্ভে মেয়ে শিশু জন্ম গ্রহন। তাই তার পিতৃ পরিচয় প্রাপ্তি সহ সকল ঘটনার সাথে জরিত সকলকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার কার্য সমাপ্তি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলা এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্য বৃন্দ, রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্য গণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি বৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ রিনা বেগম, মোছাঃ খোদেজা বেগম, জলবায়ু কর্মী মোঃ ফয়সাল বিশ্বাস, সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, মানবাধিকার কর্মী সুশান্ত কুমার তালুকদার, মোঃ আব্দুল রাজ্জাক, ধানগড়া ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভানেত্রী মোছাঃ শিউলি খাতুন, ধামাইনগর ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সহসভাপতি মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা ফ্যাসিলেটর সন্ধ্যা মার্ডি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি প্রোগ্রাম অফিসার মোঃ মনির হোসেন প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভানেত্রী মোছাঃ মুক্তি খাতুন। পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। বক্তৃতায় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার কার্য সমপন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পশাসনের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category