নিজস্ব প্রতিবেদক,

সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কনটেন্ট  নির্মাতা পপি হাওয়ালদার। তিনি চ্যানেল ৬ বাংলা টিভির একটি সাক্ষাৎকারে বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে আসে আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার বার্তা নিয়ে। তিনি সকলকে ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করে তার শুভেচ্ছা বার্তা  শেষ করেন।