নিজস্ব প্রতিবেদক,

আমি মূলত পাকিস্তানের মেয়ে। কিন্তু পড়াশোনার জন্য বাংলাদেশে এসেছিলাম। সময়ের সাথে সাথে এখানকার ভাষা, মানুষ আর সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গেছি যে এখন বাংলাও শিখে ফেলেছি।

আমার পরিবারও পাকিস্তানি, কিন্তু আমরা প্রায় ১৪ বছর ধরে বাংলাদেশেই থাকছি। এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশ শুধু থাকার জায়গা নয় আমাদের জন্য একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে।

এখন বাংলাদেশের মানুষ আর এই দেশের প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে আর পাকিস্তানে ফিরে যাওয়ার ইচ্ছাই নেই। সত্যি বলতে, এখন আমি খুব সুখে-শান্তিতে বাংলাদেশেই আমার জীবন উপভোগ করছি।

মেয়েটা এতো সুন্দর করে বাংলা বলতেছিল দেখে বোঝার উপায় নাই সে যে পাকিস্তানি