সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জ রায়গঞ্জের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ১০ মার্চ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটা সম্পন্ন ভেঙে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ভাটাগুলো হলো—মেসার্স বর্ণ ব্রিকস: ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকস: ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকস: ৩ লাখ, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ, মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা। পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।