বগুড়া প্রতিনিধি,

বগুড়ার সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষে গ্রেফতার করে : ডিএনসি-বগুড়া।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোছাঃ ফিরোজা (৫৫), স্বামীঃ মোঃ আব্দুর রাজ্জাক , সাং পুরাতন বন্দর ও মোঃ সিরাফুল (৩৮), পিতা মৃত নজির শেখ, সাং গড়ফতেপুর,
থানা-সোনাতলা, জেলা-বগুড়া।

আজ সোমবাব (৯ মার্চ) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ২ জন আসামীকে ২৫ গ্রাম জাঁগাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ নং আসামীকে ৮দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ২ নং আসামীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।