সিরাজগঞ্জ প্রতিনিধি,
দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জের সংবাদদাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ( বিবিসিএফ) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য দীপক কুমার কর দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মিডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অসীম কুমার ঘোষের চিকিৎসাধীন রয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে তিনি তীব্র জ্বর ও শ্বাসকষ্টে সংকটাপন্ন অবস্থায় ঐ হাসপাতালে ভর্তি হন।
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অসীম কুমার ঘোষ জানান, দীপক কুমার কর দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতাসহ নিউমোনিয়ায় ভূগছেন। তিনি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের ৫৩ নং ওয়ার্ডের ০১ নং বেডে ৭ দিন ধরে ভর্তি আছেন। তাঁর অবস্থা জটিল। ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যা, ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতাসহ তার শরীরে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে । নিবিড় পর্যবেক্ষণসহ তার নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রয়োজন বলে জানান চিকিৎসক। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সাংবাদিক দীপক করের পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।