রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে দিনটি ছিল আবেগঘন ও স্মৃতিময়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভি.পি আয়নুল হক। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দেবাশীষ কুমার গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম বাবর আলী খোকন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আনোয়ার হোসেন খান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক জুয়েল, ঘুড়কা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লুৎফর রহমানসহ আরও অনেকে।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরে এবং সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।