রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে কামাল উদ্দিনের নেতৃত্বে এই শ্লোগানে মেতেছে গাছা থানা বিএনপি রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহ গ্রামের কামার বাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর স্থায়ী ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোই এখন আশপাশের আট গ্রামের মানুষের একমাত্র ভরসা। এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়েই প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পহাতে হচ্ছে ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামার বাড়ি এলাকার করতোয়া নদীর উপড় একটি ব্রিজ না থাকায় নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষকেরা তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন। অনেক সময় সাঁকোর সংকীর্ণতা ও ঝুঁকির কারণে মালামাল বহন করা সম্ভব হয় না, ফলে ন্যায্য দাম পাওয়া নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে খোকশা হাট, লক্ষিকোলা, পাইকোড়া, ডুমড়াই, লক্ষ্মীপুর, প্রসাদপাড়া, ভূয়াঁগাঁতী ও সড়াইদহ এলাকার কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। বর্ষা মৌসুমে পানির স্রোত ও সাঁকোর পিচ্ছিল অবস্থার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। একইভাবে অসুস্থ রোগী ও বৃদ্ধদের চিকিৎসার জন্য উপজেলা সদরে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা রুবিয়া খাতুন বলেন, ব্রিজ না থাকায় প্রতিদিনই আমাদের ঝুঁকি নিয়ে চলতে হয়। বর্ষাকালে এই কষ্ট আরও বেড়ে যায়। আশি বছর উর্ধ প্রবীণ বাসিন্দা আবুল হাসেম শেখ বলেন, অনেক বছর ধরে আমরা এই ভোগান্তি সহ্য করছি। একটা ব্রিজ হলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে।রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।এলাকাবাসীর মধ্যে আল- আমিন, শহিদুল ইসলাম, মুঞ্জিল হোসেনসহ এলাকার শতাধিক মানুষ দাবি করেন সড়াইদহ-কামাড় বাড়ি এলাকার করতোয়া নদীর উপড় একটা ব্রিজ নির্মিত হলে আটটি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page