রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে কামাল উদ্দিনের নেতৃত্বে এই শ্লোগানে মেতেছে গাছা থানা বিএনপি রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা।প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম।এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, “ফুলজোড় ইংলিশ একাডেমি শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইংরেজির মতো কঠিন বিষয়কে সহজ ও আনন্দময় করে তুলে অসংখ্য শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ভুইয়াগাঁতীর মতো গ্রামীণ এলাকায় এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যিই এলাকাবাসীর জন্য গর্বের।”সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, “এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই তোমাদের সাফল্যের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।”শিক্ষার্থীদের পক্ষ থেকে রাবেয়া, রুমি, সিয়াম ও সিফাত আবেগঘন বক্তব্য দেন। তারা বলেন, “এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়াশোনাই শেখায়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের সাহস রাখতে। শিক্ষকেদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমরা কখনো ভুলব না।”অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষপর্যন্ত এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page