রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন রায়গঞ্জে আট গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে কামাল উদ্দিনের নেতৃত্বে এই শ্লোগানে মেতেছে গাছা থানা বিএনপি রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন কোনাবাড়ী ডিগ্রি কলেজের নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ রায়গঞ্জের ইচলাদিগর মৌজার ভূইয়াগাঁতী গ্রামে নূরুজামান সন্তোষের বাটোয়ারা মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কর্তন করেছে প্রতিপক্ষ। গত শুক্রবার বিকালে সন্তোষের গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় প্রতিবেশী সোলেমান গংরা। গাছটি কাটতে সহযোগিতা করেন সোলেমান সেখের মেয়ে স্বর্ণা খাতুন( ২৮),ছেলে সিয়াম সেখ (২৩),ও তার স্ত্রী শিউলি খাতুন (৪৫)। গাছ কাটতে নূরুজামান সন্তোষের স্ত্রী রাশেদা খাতুন বাধা দিলে বাকবিতন্ডায় এক পযার্য়ে হত্যার হুমকি সহ নানা ভয়ভীতি প্রদর্শন করে প্রতিপক্ষরা গাছ কেটে নিয়ে যায়। মামলা সূত্রে জানা যায়, ২৫৭ নং খতিয়ানে ৭৭৪ ও ৭৭৫ দাগের সম্পত্তি ছাহাম উল্লেখ পূর্বক উভয়ই
ভোগদখল করে আসছিল। হঠাৎ সোলেমান গত ১৫/০২/২৩ তারিখে নূরুজামান সন্তোষের বাড়ির সম্পত্তি নিজের দাবি করেন। এতে নূরুজামান সন্তোষ বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে বাটোয়ারা (৩৫/২৩) মামলা করেন। মামলা চলমান থাকা অবস্থায় বিবাদাী সোলেমান গং ১০/০৪/২৬ তারিখে গাছ কেটে জায়গা বেদখলের পায়তারা করেন। ভুক্তভোগী নূরুজামান সন্তোষ বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। হঠাৎ গত শুক্রবার সোলেমান গংরা জোরপূর্বক গাছ কেটে জায়গা বেদখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান,লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page