শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পড়াশোনার স্বপ্নে ছোট্ট ব্যবসায় তরুণ আল মামুন আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ চ্যানেল ৬ বাংলা টিভির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন রেজাউল করিম খান  মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত ও ১৫ জন আহত

তাড়াশে বৃদ্ধার জীবনের পড়ন্ত বেলায়ও নেই নিজস্ব ঠিকানা

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার ভাদাশ পশ্চিম পাড়ায় ৬২ বছর বয়সী ছাবেদান খাতুনের জীবন যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। স্বামী ও সন্তান থাকা সত্ত্বেও চরম অবহেলা আর দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জানা গেছে, ছাবেদান খাতুনের স্বামী মো. আবু বক্কার, যিনি একসময় গ্রাম পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। কিন্তু জীবনের এই শেষ সময়ে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করছেন। দীর্ঘদিন ধরে ছাবেদানের কোনো খোঁজখবর নেন না, এমনকি তার ভরণপোষণের কোনো দায়িত্বও পালন করেন না। এদিকে, ছাবেদান খাতুনের দুই ছেলে ও এক মেয়ে বিয়ে করে নিজ নিজ সংসারে ব্যস্ত। কিন্তু মায়ের প্রতি তাদের দায়িত্ববোধ নেই বললেই চলে। কেউই তার পাশে দাঁড়াননি। ফলে বাধ্য হয়ে জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাচ্ছেন এই অসহায় বৃদ্ধা। প্রতিদিন কখনো বাসন মাজা, কখনো ঘর পরিষ্কারের কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলে তার দিন। অসুস্থ শরীর নিয়েও তাকে কাজ করতে হয়, নাহলে জোটে না একমুঠো খাবার। নেই নিজের কোনো বসতঘর—কখনো পরিচিত কারো বারান্দায়, আবার কখনো অন্যের ঘরের এক কোণে আশ্রয় নেন তিনি। ঝড়-বৃষ্টি হলে তার দুর্ভোগ আরও চরমে পৌঁছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, একজন মা যিনি সারা জীবন সন্তানদের লালন-পালন করে বড় করেছেন, সেই মাকেই যখন বার্ধক্যে এসে এমন অবহেলা ও কষ্টের মধ্যে থাকতে হয়, তা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক।
তারা দ্রুত অসহায় ছাবেদান খাতুনের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মানবিক দৃষ্টিকোণ থেকে ছাবেদান খাতুনের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সমাজের সম্মিলিত সহমর্মিতা ও প্রশাসনের কার্যকর উদ্যোগই পারে তার জীবনের শেষ প্রান্তে এনে দিতে একটু স্বস্তি, নিরাপত্তা ও মর্যাদা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page